18

আলেম বিহীন ইলম শিখা মানে গুমরাহ হওয়া

আলহামদুল্লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীন দুনিয়া ও আখেরাতে আমাদের শান্তির জন্য ইজ্জতের জন্য লাউহে মাহফুজ থেকে কুরআন কারীম নাযিল করেছেন। প্রত্যেক যুগে দুনিয়ার মানুষের কল্যানের জন্য আল্লাহ তা‘আলা আসমান থেকে কিতাব নাযিল করেছেন। সর্বশেষ কিতাব (মুকাম্মাল কিতাব) সেটা হচ্ছে কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত মানুষের দিক-নির্দেশনা প্রদানকারী। এই কুরআনুল কারীম মুত্তাকী হওয়ার জন্য একটা সিলেবাস।

আল্লাহপাক বলে দিয়েছেন,

هُدًی لِّلْمُتَّقِیْنَ

অর্থাৎ, (ইহা) আল্লাহভীরুদের জন্য পথ প্রর্দশক যারা মুত্তাকী হতে চায় (তাকাওয়া অর্জন করতে চায়) এই কিতাব তাদের জন্য (সূরা বাকারা, আয়াত-২)

সিরাতুল মুস্তাকীমের উপর টিকে থাকার জন্য এটা রক্ষা কবজ।

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَهْدِیْ لِلَّتِیْ هِیَ اَقْوَمُ وَیُبَشِّرُ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا کَبِیْرًا

অর্থ: বস্তুত এ কুরআন সেই পথ দেখায়, যা সর্বাপেক্ষা সরল আর যারা (এর প্রতি) ঈমান এনে সৎকর্ম করে, তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য আছে মহা প্রতিদান। সূরা বনী ইসরাইল: ৯

অর্থাৎ, এই কুরআন যার সিনায় থাকবে তাকে হেদায়েতের উপর কায়েম রাখবেন।