18

উযুর দু‘আ

১. উযুর শুরুতে পড়বে-

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

অর্থঃ আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু অত্যন্ত দয়াবান। (আবু দাঊদ হাদীস নং-১০১/ তিরমিযী হাদীস নং-২৫)


২. উযুর মাঝে পড়বে-

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ ذَنبِـيْ وَوَسِّعْ لِـيْ فِيْ دَارِيْ وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ.

অর্থঃ হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দিন। আমার ঘর প্রশস্ত করে দিন। আমার রিযিক বৃদ্ধি করে দিন। (সুনানে কুবরা নাসাঈ হাদীস নং-৯৯০৮)


৩. উযুর শেষে উপরের দিকে তাকিয়ে পড়বে-

اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ. وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ.

অর্থঃ আমি (অন্তরের অকাট্য বিশ্বাসের সাথে) সাক্ষ্য (স্বরূপ মুখে ঘোষণা) দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত অন্য কোন মা‘বুদ (ইবাদতের যোগ্য) নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা এবং রাসূল। (মুসলিম হাদীস নং-২৩৪,৫৭৭)


অতঃপর এ দু‘আ পড়বে-

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَوَّابِيْنَ، وَاجْعَلْنِـيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ

অর্থ: হে আল্লাহ ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন। (তিরমিযী হাদীস নং-৫৫)