الفاتحة
আল-ফাতিহা
আয়াত ৭ · মক্কী · পারা ১
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু।
اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগতসমূহের প্রতিপালক।
الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ
যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু,
مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ
যিনি কর্মফল-দিবসের মালিক।
اِیَّاکَ نَعۡبُدُ وَاِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ
[হে আল্লাহ] আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই।
اِہۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ
আমাদের সরল পথে পরিচালিত কর।
صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۙ۬ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَلَا الضَّآلِّیۡنَ ٪
সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গযব নাযিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা।