الانفطار
আল-ইনফিতার
আয়াত ১৯ · মক্কী · পারা ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اِذَا السَّمَآءُ انۡفَطَرَتۡ ۙ
যখন আকাশ ফেটে যাবে
وَاِذَا الۡکَوَاکِبُ انۡتَثَرَتۡ ۙ
এবং যখন নক্ষত্ররাজি ঝরে পড়বে।
وَاِذَا الۡبِحَارُ فُجِّرَتۡ ۙ
এবং যখন সাগরসমূহকে উদ্বেলিত করা হবে,
وَاِذَا الۡقُبُوۡرُ بُعۡثِرَتۡ ۙ
এবং যখন কবরসমূহ উৎপাটিত করা হবে।
عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَاَخَّرَتۡ ؕ
তখন প্রত্যেকে জানতে পারবে সে কি সামনে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে গিয়েছে।
یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ مَا غَرَّکَ بِرَبِّکَ الۡکَرِیۡمِ ۙ
হে মানুষ! কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্বন্ধে ধোঁকায় ফেলেছে
الَّذِیۡ خَلَقَکَ فَسَوّٰىکَ فَعَدَلَکَ ۙ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুগঠিত করেছেন ও তোমাকে সুসমঞ্জস করেছেন।
فِیۡۤ اَیِّ صُوۡرَۃٍ مَّا شَآءَ رَکَّبَکَ ؕ
যেই আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
کَلَّا بَلۡ تُکَذِّبُوۡنَ بِالدِّیۡنِ ۙ
কখনও এমন হওয়া উচিত নয়, কিন্তু তোমরা কর্মফলকে অস্বীকার করছ।
وَاِنَّ عَلَیۡکُمۡ لَحٰفِظِیۡنَ ۙ
অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক (ফেরেশতা) নিযুক্ত আছে
کِرَامًا کَاتِبِیۡنَ ۙ
সম্মানিত লিপিকরবৃন্দ
یَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ
যারা জানে তোমরা যা কর।
اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ ۚ
নিশ্চয়ই নেককারগণ প্রভূত নি‘আমতের মধ্যে থাকবে
وَاِنَّ الۡفُجَّارَ لَفِیۡ جَحِیۡمٍ ۚۖ
এবং পাপীষ্ঠগণ অবশ্যই জাহান্নামে থাকবে।
یَّصۡلَوۡنَہَا یَوۡمَ الدِّیۡنِ
তারা তাতে প্রবেশ করবে কর্মফল দিবসে।
وَمَا ہُمۡ عَنۡہَا بِغَآئِبِیۡنَ ؕ
এবং তারা তা থেকে অন্তর্ধান করতে পারবে না।
وَمَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الدِّیۡنِ ۙ
তুমি কি জান কর্মফল দিবস কী?
ثُمَّ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الدِّیۡنِ ؕ
আবারও, তুমি কি জান কর্মফল দিবস কী?
یَوۡمَ لَا تَمۡلِکُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَیۡئًا ؕ وَالۡاَمۡرُ یَوۡمَئِذٍ لِّلّٰہِ ٪
তা সেই দিন, যে দিন কেউ কারও জন্য কিছু করার সামর্থ্য রাখবে না এবং সে দিন কেবল আল্লাহরই কর্তৃত্ব চলবে।