الشرح
আশ-শারহ
আয়াত ৮ · মক্কী · পারা ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ
(হে রাসূল!) আমি কি তোমার কল্যাণে তোমার বক্ষ খুলে দেইনি?
وَوَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ
এবং আমি তোমার থেকে অপসারণ করেছি সেই ভার
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ
যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল
وَرَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ
এবং আমি তোমার কল্যাণে তোমার চর্চাকে উচ্চ মর্যাদা দান করেছি।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ
প্রকৃতপক্ষে কষ্টের সাথে স্বস্তিও থাকে।
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ
নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তিও থাকে
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ
সুতরাং তুমি যখন অবসর পাও, তখন (ইবাদতে) নিজেকে পরিশ্রান্ত কর।
وَاِلٰی رَبِّکَ فَارۡغَبۡ ٪
এবং নিজ প্রতিপালকের প্রতিই মনোযোগী হও।