العلق
আল-আলাক
আয়াত ১৯ · মক্কী · পারা ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ
পড় তোমার প্রতিপালকের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ
তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা
اِقۡرَاۡ وَرَبُّکَ الۡاَکۡرَمُ ۙ
পড় এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব।
الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ
যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন,
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ
মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
کَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی ۙ
বস্তুত মানুষ প্রকাশ্য অবাধ্যতা করছে
اَنۡ رَّاٰہُ اسۡتَغۡنٰی ؕ
কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে
اِنَّ اِلٰی رَبِّکَ الرُّجۡعٰی ؕ
এটা নিশ্চিত যে, তোমার প্রতিপালকের কাছেই সকলকে ফিরে যেতে হবে।
اَرَءَیۡتَ الَّذِیۡ یَنۡہٰی ۙ
তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে, যে বাধা দেয়
عَبۡدًا اِذَا صَلّٰی ؕ
এক বান্দাকে যখন সে নামায পড়ে?
اَرَءَیۡتَ اِنۡ کَانَ عَلَی الۡہُدٰۤی ۙ
আচ্ছা বল তো, সে (অর্থাৎ নামায আদায়কারী) যদি হেদায়েতের উপর থাকে
اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ؕ
অথবা তাকওয়ার আদেশ করে (তখন তাকে বাধা দেওয়া কি পথভ্রষ্টতা নয়?)।
اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ؕ
আচ্ছা বল তো, সে (বাধাদানকারী) যদি সত্য প্রত্যাখ্যান করে ও মুখ ফিরিয়ে নেয়,
اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰہَ یَرٰی ؕ
তবে সে কি জানে না আল্লাহ দেখছেন?
کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ ۬ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ ۙ
খবরদার! সে নিবৃত্ত না হলে আমি তার মাথার অগ্রভাগের চুলগুচ্ছ ধরে হেঁচড়িয়ে নিয়ে যাব
نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ ۚ
সেই চুলগুচ্ছ, যা মিথ্যাচারী, গুনাহগার
فَلۡیَدۡعُ نَادِیَہٗ ۙ
সুতরাং সে ডাকুক তার জলসা-সঙ্গীদের
سَنَدۡعُ الزَّبَانِیَۃَ ۙ
আমিও ডাকব জাহান্নামের ফেরেশতাদের।
کَلَّا ؕ لَا تُطِعۡہُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبۡ ٪ٛ
সাবধান! তার আনুগত্য করো না এবং সিজদা কর ও নিকটবর্তী হও।