18

ভুমিকা

باسمه تعالى

জনাব সদরে মজলিশ! ক্বাবেলে ইহতেরাম ও উলামায়েকেরাম, ও আমার দীন দরদীগণ! নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আশেক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা!

আল্লাহ রব্বুল ‘আলামিন মেহেরবানী করে এই গ্রামের বিশিষ্ট মুরব্বী, মানিকগঞ্জ জেলার মুরব্বী, হযরতুল আল্লাম মাওলানা ফখরুদ্দীন সাহেব দামাত বারাকাতুহুম, তার উসিলায় এই জলসা ইন্তেজাম করার তওফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।

সাধারণত কোন বড় মাদরাসা বা মসজিদকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করা হয়। এই গ্রামে কোন বড় মাদরাসা বা মসজিদ নেই। থাকলেও হয়তো ছোট মাদরাসা থাকতেও পারে।

আমি মনে করি এই এলাকার মুরব্বীর ইখলাসের বদৌলতে, তার কুরবানীর কারণে আল্লাহ রব্বুল ‘আলামীন এই সুন্দর জলসার ইন্তেজাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

আল্লাহ রব্বুল ‘আলামীনের নিয়ম হলো, মানুষ যদি নেয়ামতের শুকর গুজার করে মহান আল্লাহ তা‘আলা নেয়ামতকে বাড়িয়ে দেন।