18

ভূমিকা

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ

اَلْحَمْدُ للهِ الَّذِىْ يَجْلِبُ النِّعَمَ بِطَا عَتِه وَالنِّقَمَ بِمَعْصِيَتِه وَالصَّلوةُ وَالسَّلَامُ الْاَتَمَّان وَالأ كْمَلاَن عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ نَبِيِّهِ الَّذِىْ جَعَلَ العِزَّ لِمَنْ وَالاَهُ وَالذُّلَّ وَالْهَوَانَ عَلى مَنْ عَادَاهُ وَعَلى الِه وَاَصْحَابِهِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ في الْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَالْيُسْرِ وَالْعُسْرِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ وَوَفَّقَنَا لِلتَّاسِي بِهِمْ

সকল প্রশংসা সেই আল্লাহর, যাঁর ইবাদতের ফলে সুখ-স্বাচ্ছন্দ্য হাসিল হয় এবং নাফরমানীর কারণে আযাব আসে। পরিপূর্ণ ও সর্বাত্মক দরূদ ও সালাম আমাদের নেতা মুহাম্মদ ﷺ-এর প্রতি; তাঁর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে তাদের জন্য রয়েছে সম্মান এবং যারা তার বিরোধিতা করে তাদের জন্য রয়েছে অপমান ও অসম্মান। তাঁর সেই সব পরিজন ও সাহাবার প্রতিও, যাঁরা সুখে, দুঃখে, আনন্দে কষ্টে সর্বাবস্থায় তাঁর অনুসরণ করেছেন। আল্লাহ তা‘আলা তাঁদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দিন।

আল্লাহ পাক বলেন,

یَعْلَمُ خ خَآئِنَۃَ الْاَعْیُنِ وَمَا تُخْفِي الصُّدُوْرُ

আল্লাহ পাক চোখের খেয়ানত ও চোরাচাহনি সম্পর্কে সম্যক অবগত এবং বক্ষ যা কিছু গোপন করে তা-ও জানেন। সূরা মুমিন : ১৯

এটি এমন একটি আয়াত যার শব্দ ও লফজ কম কিন্তু তার অর্থ ও মর্ম ব্যাপক বিস্তৃত। আল্লাহ পাক এই আয়াতে মানব চরিত্রের একটি খারাপ দিক উল্লেখ করেছেন এবং পাশাপাশি এর জন্য তিরস্কারও করেছেন। এই আয়াতে যে মন্দ ও খারাপ দিকটির কথা আলোচনা করা হয়েছে তাতে মানুষ ব্যাপকভাবে ফেঁসে আছে। এজন্য এই আয়াত সামনে রেখে আলোচনা করব। রোগ-ব্যাধির মধ্য থেকে ঐ রোগের ব্যাপারে মানুষকে বেশি সতর্ক ও সাবধান করা জরুরী যে রোগে মানুষ ব্যাপকভাবে আক্রান্ত। রোগ দ্বারা আমার উদ্দেশ্য হল গোনাহ।