18

ভূমিকা

হামদ ও সালাতের পর...

উপস্থিত বাংলাদেশ মজলিসে দাওয়াতুল হকের আমীরুল উমারা, মুহিউস সুন্নাহ, শাইখুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম; আমার শাইখ, সায়্যিদ, হাফেয, কারী, মুক্বরী, মাওলানা শাহ আবরারুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু-এর খলীফাবৃন্দ; ওয়াজিবুল ইহতেরাম, ওয়ারিসে আম্বিয়া সর্বস্তরের উলামা হাযারাত; কাবেলে ইহতেরাম, আশেক সুন্নাত দীনদার ভাইয়েরা ও সুন্নাতের ধারক-বাহক, প্রাণপ্রিয় তালিবানে ইলম।

আল্লাহ তা‘আলার অশেষ মেহেরবানী, তিনি আমাদেরকে কঠিন শৈত্য প্রবাহ উপেক্ষা করে জুম্মাপাড়ার এই দাওরায়ে হাদীস মাদরাসায় দাওয়াতুল হকের মহাসম্মেলনে সুন্নাতের নামের উপর উপস্থিত হওয়ার তাওফীক দান করেছেন। ইনশাআল্লাহ, এই মজলিস হাশরের ময়দানে নবীজীর প্রতি আমাদের অন্তরের ইশক ও মহব্বতের সাক্ষী হবে। নচেৎ দূর-দূরান্ত হতে যাতায়াত ও খানা-পিনার কষ্ট স্বীকার করে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ তা‘আলা তাওফীক দিয়েছেন, তার হাবীবের মুহাব্বত অন্তরে ঢেলে দিয়েছেন এ জন্য আমাদের পক্ষে সম্মেলনে আসা সহজ হয়েছে। আল্লাহ তা‘আলা মাহফিলকে ভরপুর কবুল করুন। এর উসিলায় আমাদের পিতা-মাতা ও আত্মীয়-স্বজনকে মাফ করে সকলের হিদায়াতের ফয়সালা করুন।

আমি আপনাদের সামনে দু’টি আয়াতে কারীমা ও দু’টি হাদীস শরীফ তিলাওয়াত করেছি।

গত ২৬শে জানুয়ারি বুধবার ২০১৬ ইং

রংপুর জুম্মাপাড়া মাদরাসায়

মজলিসে দাওয়াতুল হকের মহাসম্মেলনে

শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা. প্রদত্ত বয়ান।