শনিবার

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَۃً وَّ فِی الْاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ ﴿۲۰۱﴾ رَبَّنَا اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْکٰفِرِیْنَ ﴿۲۵۰﴾ؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَا اِصْرًا کَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَۃَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ٝ وَاغْفِرْ لَنَا ٝ وَارْحَمْنَا ٝ اَ نْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْکٰفِرِیْنَ ﴿۲۸۶﴾۠ رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْکَ رَحْمَۃً ۚ اِنَّکَ اَنْتَ الْوَهَّابُ ﴿۸﴾ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ﴿ۚ۱۶﴾ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿۱۹۱﴾ رَبَّنَاۤ اِنَّکَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ﴿۱۹۲﴾ رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِیًا یُّنَادِیْ لِلْاِیْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ٭ۖ رَبَّنَا فَاغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَکَفِّرْعَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ ﴿۱۹۳﴾ۚ رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰی رُسُلِکَ وَلَا تُخْزِنَا یَوْمَ الْقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخْلِفُ الْمِیْعَادَ ﴿۱۹۴﴾

رَبَّنَا ظَلَمْنَاۤ اَ نْفُسَنَا ٜ وَ اِنْ لَّمْ تَغْفِرْلَنَا وَ تَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ﴿۲۳﴾ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِیْنَ ﴿۱۲۶﴾۠ اَ نْتَ وَ لِیُّنَا فَاغْفِرْ لَنَا وَ ارْحَمْنَا وَ اَنْتَ خَیْرُ الْغٰفِرِیْنَ ﴿۱۵۵﴾ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَۃً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ﴿ۙ۸۵﴾ وَنَجِّنَا بِرَحْمَتِکَ مِنَ الْقَوْمِ الْکٰفِرِیْنَ ﴿۸۶﴾ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۟ اَ نْتَ وَلِیّٖ فِیْ الدُّنْیَا وَالْاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیْ مُسْلِمًا وَّ اَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ﴿۱۰۱﴾ رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوۃِ وَمِنْ ذُرِّیَّتِیْ ٭ۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ﴿۴۰﴾ رَبَّنَا اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِلْمُؤْمِنِیْنَ یَوْمَ یَقُوْمُ الْحِسَابُ ﴿۠۴۱﴾ رَّبِّ ارْحَمْهُمَا کَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا ﴿ؕ۲۴﴾

رَّبِّ اَدْخِلْنِیْ مُدْخَلَ صِدْقٍ وَّ اَخْرِجْنِیْ مُخْرَجَ صِدْقٍ وَّ اجْعَلْ لِّیْ مِنْ لَّدُنْکَ سُلْطٰنًا نَّصِیْرًا ﴿۸۰﴾ رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْکَ رَحْمَۃً وَّهَیِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا ﴿۱۰﴾ رَبِّ اشْرَحْ لِیْ صَدْرِیْ ﴿ۙ۲۵﴾ وَ یَسِّرْ لِیْۤ اَمْرِیْ ﴿ۙ۲۶﴾ وَ احْلُلْ عُقْدَۃً مِّنْ لِّسَانِیْ﴿ۙ۲۷﴾ یَفْقَهُوْا قَوْلِیْ ﴿۪۲۸﴾ رَّبِّ زِدْنِیْ عِلْمًا ﴿۱۱۴﴾ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَ اَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ﴿ۚۖ۸۳﴾ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّ اَ نْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ﴿ۚۖ۸۹﴾ رَّبِّ اَ نْزِلْنِیْ مُنْزَلًا مُّبٰرَكًا وَّ اَنْتَ خَیْرُ الْمُنْزِلِیْنَ ﴿۲۹﴾ رَّبِّ اَعُوْذُ بِکَ مِنْ هَمَزٰتِ الشَّیٰطِیْنِ ﴿ۙ۹۷﴾ وَ اَعُوْذُ بِکَ رَبِّ اَنْ یَّحْضُرُوْنِ ﴿۹۸﴾ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ ﴿۱۰۹﴾ۚۖ

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ٭ۖ اِنَّ عَذَابَهَا کَانَ غَرَامًا ﴿٭ۖ۶۵﴾ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ﴿۷۴﴾ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیْعُ الدُّعَآءِ ﴿۳۸﴾ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَکَ الَّتِیْۤ اَ نْعَمْتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَ اَدْخِلْنِیْ بِرَحْمَتِکَ فِیْ عِبَادِکَ الصّٰلِحِیْنَ ﴿۱۹﴾ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَ نْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ ﴿۲۴﴾ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ﴿۠۳۰﴾ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَیْءٍ رَّحْمَۃً وَّ عِلْمًا فَاغْفِرْ لِلَّذِیْنَ تَابُوْا وَ اتَّبَعُوْا سَبِیْلَکَ وَقِهِمْ عَذَابَ الْجَحِیْمِ ﴿۷﴾ رَبَّنَا وَ اَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِۣ اَ لَّتِیْ وَ عَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآئِهِمْ وَ اَزْوَاجِهِمْ وَ ذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّکَ اَنْتَ الْعَزِیْزُ الْحَکِیْمُ ۙ﴿۸﴾ وَقِهِمُ السَّیِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَ ذٰلِکَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۠﴿۹﴾ وَ اَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ۚؕ اِنِّیْ تُبْتُ اِلَیْکَ وَ اِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ﴿۱۵﴾ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ﴿۱۰﴾

رَبَّنَا اغْفِرْلَنَا وَ لِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَ لَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوْفٌ رَّحِیْمٌ ﴿۠۱۰﴾ رَبَّنَا عَلَیْکَ تَوَکَّلْنَا وَ اِلَیْکَ اَنَبْنَا وَ اِلَیْکَ الْمَصِیْرُ ﴿۴﴾ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَۃً لِّلَّذِیْنَ کَفَرُوْا وَاغْفِرْلَنَا رَبَّنَا ۚ اِنَّکَ اَنْتَ الْعَزِیْزُ الْحَکِیْمُ ﴿۵﴾ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَ اغْفِرْلَنَا ۚ اِنَّکَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ﴿۸﴾ رَبِّ اغْفِرْ لِیْ وَ لِوَالِدَیَّ وَ لِمَنْ دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَّ لِلْمُؤْمِنِیْنَ وَ الْمُؤْمِنٰتِ ؕ اَللّٰهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرْدِ، وَنَقِّ قَلْبِيْ مِنَ الْخَطَا يَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْاَ بْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنيِ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَّ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ*

اَللّٰهُمَّ اٰتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا اَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا اَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اِنَّا نَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا سَاَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّا نَسْئَلُكَ عَزَا ئِمَ مَغْفِرَتِكَ وَ مُنْجِيَا تِ اَمْرِكَ وَالسَّلَامَةَ مِنْ كُلِّ اِثْمٍ، وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالْفَوْزَ بِالْجَنَّةِ، وَالنَّجَاةَ مِنَ النَّارِ* اَسْئَلُكَ عِلْمًا نَافِعًا* اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ ذُنُبِىْ وَ خَطَئِْ وَ عَمَدِيْ* اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ خَطِيئَتِيْ وَجَهْلِيْ وَاِسْرَافِيْ فِیْۤ اَمْرِيْ وَمَا اَنْتَ اَعْلَمُ بِهٖ مِنِّيْ* اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ  جِدِّيْ وَهَزْلِيْ اَللّٰهُمَّ مُصَرِّفَ القُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلٰی طَاعَتِكَ* اَللّٰهُمَّ اهْدِنِيْ وَسَدِّدْنِيْ اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الْهُدٰى وَالتُّقٰى، وَالْعَفَافَ وَالْغِنٰى*

اللّٰهُمَّ اَصْلِحْ لِيْ دِيْنِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ اَمْرِيْ وَاَصْلِحْ ليْ دُنْيَايَ الَّتيْ فِيْهَا مَعَاشِيْ؛ وَاَصْلِحْ لِيْ اَخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ؛ وَّاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ* اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَارْحَمْنِىْ وَعَافِنِىْ وَارْزُقْنِىْ* اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَ الْجُبْنِ وَ الْهَرَمِ وَالْمَئْا ثَمِ وَمِنْ عَذَابِ النَّارِ فِتْنَةِ النَّارِ فِتْنَةِ الْقَبْرِ وَ عَذَابِ الْقَبْرِ وَ شَرِّ فِتْنَةِ الْغِنَٰى وَ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنَ الْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَ الذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَا قِ وَالسُّمْعَةِ وَالرِّ يَا ءِ وَمِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَ سَيِّئِ الْاَسْقَا مِ وَضَلَعِ الدَّيْنِ وَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ الْبُخْلِ وَغَلَبَةِ الرِّجَالِ وَمِنْ اَنْ اُ رَدَّ اِلٰى اَرْذَلِ الْعُمُرِ وَ فِتْنَةِ الدُّنْيَا وَ مِنْ عِلْمٍ لَّا يَنْفَعُ وَ قَلْبٍ لَّا يَخْشَعُ وَمِنْ نَّفْسٍ لَّا تَشْبَعُ وَمِنْ دَعْ وَةٍ لَّا يُسْتَجَا بُ لَهَا*

অনুবাদ (শনিবার)

হে আল্লাহ! আমাদেরকে দুনিয়া ও আখেরাতের ভালাই দান করুন এবং আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ! আমাদেরকে সবর দান করুন, আর আপনার দ্বীনের উপর আমাদেরকে মজবুত রাখুন এবং কাফেরদের মোকাবেলায় জয়ী করুন। হে আল্লাহ! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী বানাইয়েন না।

হে আমাদের আল্লাহ! আমাদের পূর্ববর্তীদের উপর যেমন দায়িত্ব দিয়েছেন এমন দায়িত্ব আমাদেরকে দিয়েন না। হে আল্লাহ! আমাদের শক্তির বাহিরে কোন বোঝা দিয়েন না। আমাদের গুনাহ মাফ করে দেন। আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ! আমাদের হেদায়াত দান করার পর আমাদের দিলকে বাকা করে দিয়েন না (হেদায়াত থেকে সরিয়ে দিয়েন না)। আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি-ই সবচেয়ে বেশী দান করে থাকেন।

হে আল্লাহ! আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দিন আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ! দুনিয়া আপনি অকারণে সৃষ্টি করেন নি। সকল পবিত্রতা আপনার-ই। আমাদেরকে আপনি দোযখের শাস্তি থেকে বাঁচান। হে আল্লাহ! নিশ্চয় আপনি যাকে দোযখে নিক্ষেপ করলেন, তাকে সবসময়ের জন্য অপমানিত করলেন; আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই।

হে আল্লাহ! আমরা নিশ্চিতভাবে একজন দা‘ঈকে আপনার উপর ঈমান আনার দাওয়াত দিতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো; তাই আমরা ঈমান এনেছি। অতএব, হে আল্লাহ! আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং যা কিছু অন্যায়-ভুল আমাদের আছে সব দূর করে দিন এবং নেক লোকদের দলভুক্ত করে আমাদের মৃত্যু দিন এবং হে আল্লাহ! আপনি আপনার নবীদের মাধ্যমে যে ওয়াদা করেছেন তা আমাদেরকে দান করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে অপমান হওয়া থেকে বাঁচান, নিশ্চয়ই আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না।

হে আল্লাহ! আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি করুণা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। হে আল্লাহ! আমাদেরকে সবরের গুণ দান করুন এবং ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আপনিই আমাদের একমাত্র সহায়; অতএব, আমাদেরকে ক্ষমা করুন এবং দয়া করুন; আপনিই সর্বোত্তম ক্ষমাকারী।

হে আল্লাহ! আমাদেরকে জালেম কউমের জুলুম থেকে বাঁচান এবং নিজ দয়াগুনে আমাদেরকে কাফেরদের কবল হইতে মুক্তি দান করুন । হে আকাশ ও যমীনের স্রস্টা! দুনিয়া ও আখেরাতে আপনি আমাদের একমাত্র সহায়। আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন এবং নেক লোকদের সাথে মিলিয়ে রাখেন। হে আল্লাহ! আমাকে এবং আমার বংশধরদেরকে খাঁটি মুসল্লী বানান, হে আল্লাহ! আমার দু‘আ কবুল করুন। হে আল্লাহ! আমাকে, আমার পিতামাতাকে ও সমস্ত মুমিনদেরকে কিয়ামতের হিসাবের দিন মাফ করে দিয়েন।

হে আল্লাহ! আমার পিতামাতা শিশুকালে আমাকে যেমন লালন-পালন করেছেন, তাঁদের উপর তেমন রহমত নাযিল করুন। হে আল্লাহ! আমাকে যেখানে নিয়ে যাবেন ভালভাবে নিয়েন এবং যেখান থেকে নিবেন ভালভাবে নিয়েন এবং আপনার পক্ষ হইতে আমার জন্য এক শক্তিশালী সাহায্যকারী নিযুক্ত করুন । হে আল্লাহ! আপনার নিকট থেকে আমাদের রহমত দান করুন এবং সব কাজের সুবন্দোবস্ত করে দিন ।

হে আল্লাহ! আমার সিনাকে প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জরতা (গিরা) খুলে দিন, যাতে লোকেরা আমার কথা সহজে বুঝতে পারে। হে আল্লাহ! আমার ইলম বাড়িয়ে দিন। হে আল্লাহ! আমাকে রোগে ধরেছে; আপনি সবচেয়ে বেশী দয়ালু। হে আল্লাহ! আমাকে একা ছেড়ে দিয়েন না; আপনি সর্বোত্তম উত্তরাধিকারী। হে আল্লাহ! আমাকে বরকতের ও রহমতের ঠিকানায় পৌঁছে দিন, আপনি-ই সর্বোত্তম পৌঁছানেওয়ালা।

হে আল্লাহ! শয়তান যেন আমার উপর প্রভাব ফেলেতে না পারে, আমি আপনার আশ্রয় গ্রহণ করি। হে আল্লাহ! শয়তান যেন আমার কাছেও আসতে না পারে। হে আল্লাহ! আমরা ঈমান এনেছি, অতএব, আমাদের সব গুনাহ মাফ করে দিন এবং আমাদের উপর মেহেরবানী করুন, আপনি সর্বোত্তম মেহেরবান। হে আল্লাহ! দোযখের আযাব আমাদের থেকে সরিয়ে দিন। নিশ্চয় দোযখের আযাব সর্বনাশ সাধনকারী। হে আল্লাহ! আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দিন এবং আমাদেরকে মুত্তাকীদের সর্দার বানিয়ে দিন দিন। হে আল্লাহ! আমাকে আপনার বিশেষ রহমত ভান্ডার থেকে সৎ, নেককার সন্তান দান করুন; নিশ্চয় আপনি সকল দু‘আ শুনেন।

হে আল্লাহ! আপনি আমাকে এবং আমার মাতা-পিতাকে যে সকল নেয়ামত দিয়েছেন ঐ সকল নেয়ামতের শুকরিয়া আদায় করার তাওফীক দান করুন। এবং আপনি যে সকল আমল পছন্দ করুন আমাকে ঐ সকল নেক আমল করার তাওফীক দান করুন, এবং আপনি আমাকে দয়া করে আপনার নেক বান্দাদের দলভুক্ত করুন।

হে আল্লাহ! আপনি আমার জন্য যে ভালো জিনিস দান করবেন আমি তারই মুখাপেক্ষী। হে আল্লাহ! ফিৎনা-ফাসাদকারীদের মোকাবেলায় আমাকে জয়যুক্ত করুন। হে আল্লাহ! সব জায়গায় আপনার রহমত এবং আপনি সব জানেন; অতএব যারা তাওবা করে আপনার দীন গ্রহণ করেছে তাদেরকে মাফ করে দেন এবং তাদেরকে দোযখের আগুন থেকে বাঁচান। হে আল্লাহ! তাদেরকে এবং তাদের বাপ, দাদা, স্ত্রী ও পুত্র-কণ্যাদের মধ্যে যারা নেককার হয়েছে এমন সকলকে আপনার ওয়াদাকৃত চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করুন; নিশ্চয় আপনি সর্বশক্তিমান সর্বক্ষমতাশালী। তাদের সব কষ্ট হতে বাঁচিয়ে নিন; আপনি যাকে সব কষ্ট হতে বাঁচিয়ে নিলেন, কিয়ামতের দিন সে-ই সত্যিকারভাবে আপনার রহমত পেল এবং এটাই (জীবনের চরম উদ্দেশ্য সাধন) বড় সার্থকতা।

হে আল্লাহ! আমার সন্তানদেরকে ঈমানদার পরহেজগার বানিয়ে দিন; আমি তাওবা করে আপনার দিকে রুজু হচ্ছি এবং আপনার ফরমাবরদারী গ্রহণ করছি। (হে আল্লাহ!) আমি পরাজিত, (আপনি) আমার সাহায্য করুন এবং (আমার পক্ষ থেকে আপনি) প্রতিশোধ নিন। হে আল্লাহ! আপনি আমাদেরকে এবং যারা দুনিয়া থেকে ঈমানের সঙ্গে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দিন। এবং কোন ইমানদারের প্রতি যেন বিন্দুমাত্রও বিদ্বেষ না থাকে (আমাদের দিল সাফ করে দিন); হে আল্লাহ! আপনি অতি মেহেরবান, অতি দয়ালু। হে আল্লাহ! আমরা আপনারই উপর ভরসা করেছি এবং আপনারই দিকে রুজু হয়েছি এবং অবশেষে আপনারই নিকট ফিরে আসবো।

হে আল্লাহ! আমাদেরকে কাফেরদের যুলুম থেকে রক্ষা করুন। হে আল্লাহ! আমাদের মাফ করে দিন। ইয়া আল্লাহ, নিশ্চয় আপনি সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান। হে আল্লাহ! আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। হে আল্লাহ! আমার, আমার পিতা-মাতার, যে ঈমানের সাথে আমার ঘরে ঢুকেছে তার এবং অন্য সমস্ত ঈমানদার পুরুষ-মহিলাদের সমস্ত গুনাহ-খাতা মাফ করে দিন।

হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ বরফের ও শিলার পানি দিয়ে ধুয়ে দিন। সাদা কাপড় ময়লা থেকে ধুয়ে যেভাবে পরিস্কার করা হয় সেভাবে আমার দিলকে গুনাহসমূহ হতে পরিস্কার করে দিন। পূর্ব থেকে পশ্চিম যত দূর, আমাকে গুনাহের কাজকে থেকে ততো দূরে রাখেন। হে আল্লাহ! আপনি আমার নফসের ইসলাহ করে দিন এবং আমাকে পরহেজগারী দান করুন। আপনিই সর্বোত্তম ইসলাহকারী; আপনি আমার নফসের মালিক, আপনিই উহার মাওলা। হে আল্লাহ! আপনার পেয়ারা নবী মুহাম্মাদ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যে সকল ভালো জিনিস আপনার নিকট চেয়েছেন আমাদেরকে ঐ সকল জিনিস দান করুন।

হে আল্লাহ! আপনি আমাদেরকে এমন সব আমলের তাওফীক দিন যে আমল করলে আপনার থেকে মাফ ও নাজাত পাই, এবং সব গুনাহ এর কাজ হতে বেঁচে থাকতে পারি এবং সহজে প্রচুর পরিমাণে প্রত্যেক সওয়াবের কাজ করতে পারি এবং বেহেশত লাভ করতে পারি ও দোযখ হতে মুক্তি পাই। হে আল্লাহ! আপনার নিকট এমন ইলম চাই যা কাজে আসে। হে আল্লাহ! আমার সমস্ত ইচ্ছা বা অনিচ্ছায় করা অন্যায় ও গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ! আমি না জেনে যে সব ভুল, অন্যায় করেছি, নিজের কাজ কর্মে যে সীমালন্ঘন করেছি এবং যা কিছু আমি জানিনা আপনি তা মাফ করে দিন, নিশ্চয়ই আপনি আমার চেয়ে বেশী জানেন। হে আল্লাহ! আমি ইচ্ছাপূর্বক, হাসি তামাশার ছলে যে অন্যায় করেছি আপনি তা মাফ করে দিন। হে আল্লাহ! সমস্ত দিল আপনার হাতে; আপনি আমাদের দিলকে আপনার ফরমাবরদারীর মধ্যে লাগিয়ে রাখেন।

হে আল্লাহ! আমাকে হেদায়াত দান করুন এবং সোজা লক্ষ্যস্থলে পৌঁছিতে মজবুত রাখেন। হে আল্লাহ! আমি আপনার নিকট হেদায়াত চাই। এবং খারাপ কাজ হতে বেঁচে থেকে তাকওয়া ও পরহেজগারী চাই এবং অন্যের স্ত্রী-কন্যার দিকে বা অন্যের টাকা-পয়সার দিকে ফিরিয়েও যেন না তাকাই এবং নিজের আর্থিক অবস্থার উপর নিজে যেন খুশি থাকতে পারি।

হে আল্লাহ! যে দ্বীন-ই আমার সম্বল, আমার সেই দ্বীনকে আপনি ঠিক করে দিন! যে দুনিয়াতে আমার জীবিকা রয়েছে, আমার সেই দুনিয়াকে ঠিক করে দিন; এবং আখেরাতই আমার আসল ঠিকানা ও ফিরে যাবার জায়গা, আমার আখেরাতকে ঠিক করে দিন; এবং আমার হায়াতকে সব রকম নেক আমল বেশী হওয়ার উপায় বানিয়ে দিন এবং মৃত্যুকে সব কষ্ট হতে শান্তি লাভের উপায় বানিয়ে দিন। হে আল্লাহ! আমাকে মাফ করে দেন, আমাকে রহমত দান করুন, আমাকে স্বাস্থ্য দান করুন, আমাকে হালাল রুজী দান করুন।

হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় গ্রহণ করছি; আমাকে বাঁচান, আমি যেন অকর্মণ্য না হই, আমি যেন অলস না হই, আমি যেন ভীরু কাপুরুষ না হই, আমি যেন সম্পূর্ণ অচল-বৃদ্ধ না হই, আমি যেন ঋণের বোঝার চাপে না পরি, আমি যেন গুনাহের কাছেও না যাই। এবং দোযখের আযাব হতে বাঁচান। এবং দোযখের আগুনে জ্বলা হতে বাঁচান, কবরের আযাব হতে বাঁচান। আর আমি যেন মালদারীর পরীক্ষায় অনুত্তীর্ণ না হই এবং দরিদ্রতার পরীক্ষায় অকৃতকার্য না হই। আর দাজ্জালের ফিতনার ধোঁকায় যেন না পড়ি । আর জীবিত অবস্থার ফিতনা হতে এবং মৃত্যু সময়কার ফিতনা হতে আমাকে বাঁচান এবং আমার দিল যেন শক্ত না হয়। আর আমাকে গাফলত হতে বাঁচান, দারিদ্রতা ও অভাব-অনটন হতে বাঁচান। মানহীনতা, ইতরতা এবং কুফরী ফাসেকী হতে বাঁচান, জেদাজেদী, দলাদলী ও রিয়াকারী হতে বাঁচান। বধিরতা এবং বাকশক্তি রহিত হওয়া, পাগলামী, কুষ্ঠরোগ এবং অন্যান্য সব খারাপ রোগ হতে বাঁচান। ঋণ-ভার চিন্তা ভাবনা হতে এবং কৃপণতা হতে বাঁচান এবং লোকের চাপ ও যুলুম হতে বাঁচান। যেই বয়সে অকর্মা হয়ে পড়ি সেই বয়স হতে বাঁচান। দুনিয়ার ফিতনা-ফাসাদ হতে বাঁচান এবং যেই ইলমের মধ্যে কোন উপকার নাই সেই ইলম হতে বাঁচান, যেই দিল নরম না হয় সেই দিল হতে বাঁচান। যেই নফস তৃপ্ত না হয় সেই নফস হতে বাঁচান, যে দু‘আ কবুল না হয় সেই দু‘আ হতে বাঁচান।