Dua & Durud
100%
ঈমানের সাথে মৃত্যু ও নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার দু‘আ
হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে এই দু‘আ করেছিলেন,
فَاطِرَ السَّمٰوَاتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِيِّيْ فِي الدُّنْيَا وَالْاٰخِرَةِ تَوَفَّنِيْ مُسْلِمًا وَاَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ
অর্থ: হে আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা! তুমিই দুনিয়া ও আখেরাতে আমার অভিভাবক। তুমি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করো। (সূরা ইউসুফ, আয়াত: ১০১)
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের সকল দোষ-ত্রুটি দূর করো এবং নেককারদের সাথে আমাদের মৃত্যু দাও। (সূরা আলে ইমরান, আয়াত: ১৯৩)