ছুটে যাওয়া আমলসমূহের বরকত লাভের আমল
فَسُبْحَانَ اللهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُـظْهِرُوْنَ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ
অর্থ: সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্নে ও যুহরের সময়ে, আর আকাশম-লী ও পৃথিবীতে সকল প্রশংসা তো তাঁরই। তিনি জীবিতদের বের করে আনেন মৃতদের থেকে আর মৃতদের বের করে আনেন জীবিতদের থেকে, আর ভূখ-কে তিনি সঞ্জীবিত করেন তার মৃত্যুর পর। আর এভাবেই তোমাদেরকে পুনর্জীবিত করা হবে। (সূরা রুম, আয়াত: ১৭-১৯)
ফযীলত: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল বেলা উক্ত আয়াতসমূহ পাঠ করবে, সে ঐ দিনের ছুটে যাওয়া আমলগুলোর বরকত ও কল্যাণ লাভ করবে। অনুরূপভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, সেও ঐ রাতের ছুটে যাওয়া আমলগুলোর বরকত ও কল্যাণ লাভ করবে। (সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৭৬)