রাসূলের ২৩ বছরের নবুওয়াতী যিন্দেগীর সকল দু‘আ অন্তর্ভুক্তকারী দু‘আ

اَللّٰهُمَّ اِنَّا نَسْاَلُكَ مِنْ خَيْرِ مَا سَاَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، واَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে ঐসব কল্যাণকর বিষয় চাই যেসব কল্যাণকর বিষয় তোমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চেয়েছেন। আমি তোমার কাছে ঐসব অকল্যাণকর বিষয় থেকে পানাহ চাই যেসব অকল্যাণকর বিষয় থেকে তোমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পানাহ চেয়েছেন। আর একমাত্র তুমিই সাহায্য প্রার্থনাস্থল, কল্যাণ ও মঙ্গল পৌঁছানো তোমারই দায়িত্ব। আল্লাহর তাওফীক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৫২১)