দিবা-রাত্রি তিলাওয়াতের তাওফীক লাভের দু‘আ
اَللّٰهُمَّ اٰنِسْ وَحْشَتِيْ فِـيْ قَبْرِيْ اَللّٰهُمَّ ارْحَمْنِيْ بِالْقُرْاٰنِ الْعَظِيْمِ َواجْعَلْهُ لِـيْ اِمَامًا وَّنُوْرًا وَهُدًى وَّرَحْمَةً، اَللّٰهُمَّ ذَكِّرْنِيْ مِنْهُ مَانَسِيْتُ وَعَلِّمْنِيْ مِنْهُ مَا جَهِلْتُ وَارْزُقْنِيْ تِلَاوَتَهٗ اٰنَاءَ اللَّيْلِ وَاٰنَاءَ النَّهَارِ وَاجْعَلْهٗ لِـيْ حُجَّةً يَّا رَبَّ الْعٰلَمِيْنَ
অর্থ: হে আল্লাহ! আমার কবরের নিঃসঙ্গতায় তুমি আমার সঙ্গী হয়ে যাও। হে আল্লাহ! মহান কুরআনের মাধ্যমে আমার প্রতি দয়া করো এবং কুরআনকে আমার জন্য ইমাম, (অনুসরনীয়) নূর, পথপ্রদর্শক ও রহমত বানিয়ে দাও। হে আল্লাহ! আমি কুরআনের যা ভুলে গিয়েছি তা আমাকে স্মরণ করিয়ে দাও, যা আমার অজানা রয়েছে তা আমাকে জানিয়ে দাও এবং আমাকে দিবা রাত্রির বিভিন্ন সময়ে কুরআন তিলাওয়াতের তাওফীক দাও এবং কুরআনকে আমার পক্ষে দলীল বানাও। (মুনাজাতে মাকবুল পৃ: ৪৯)