Dua & Durud
100%
নিজের সকল অবস্থা সংশোধনের দু‘আ
يَاحَيُّ يَاقَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ اَصْلِحْ لِـيْ شَاْنِـيْ كُـلَّهٗ، وَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
অর্থ: হে চিরঞ্জীব! সকল বস্তুর ধারক! আমি তোমার রহমতের সাহায্য প্রার্থনা করছি। তুমি আমার সকল বিষয় সংশোধন করে দাও। আমাকে মুহূর্তের জন্যও আমার নফসের কাছে সোপর্দ করো না।
ফযীলত: হযরত আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রা.-কে বলেন, তুমি সকাল সন্ধ্যা এ দু‘আ পাঠ করবে। আমার এ অসিয়ত পালনে কোনো কিছুই যেনো তোমার সামনে বাধা হয়ে না দাঁড়ায়। (মুসতাদরাকে হাকেম, হাদীস: ২০০০)