যালেম ও কাফেরদের অত্যাচার থেকে হেফাজতের দু‘আ

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ، رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاۤ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই উপর নির্ভর করেছি এবং তোমারই অভিমুখী হয়েছি আর প্রত্যাবর্তন তো তোমারই নিকট। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে কাফেরদের পীড়নের পাত্র করো না। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা মুমতাহিনা, আয়াত: ৪,৫)

رَبِّ نَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظَّالِمِيْنَ

অর্থ: হে আমার প্রতিপালক! তুমি যালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। (সূরা ক্বাসাস, আয়াত: ২১)

رَبِّ انْصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ

অর্থ: হে আমার প্রতিপালক! বিশৃংখলা সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। (সূরা আনকাবূত, আয়াত: ৩০)

رَبِّ  اِنِّيْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ

অর্থ: হে আমার প্রতিপালক! আমি পরাভূত, অতএব তুমি (যালেমদের থেকে) প্রতিশোধ গ্রহণ করো। (সূরা ক্বামার, আয়াত: ১০)