তারানায়ে মুনাজাতে মাকবুল

ائےخدائےپاک رحمان و  رحیم

قاضئ حاجات و  وہاب وکریم

ائےالہ العالمین ائےبےنیاز

دین ودنیامیں ہمارے کارساز

ہم گنہ گاراورتوغفارہے

ہم بھرےعیبوں سےتوستارہے

تووہ قادر ہےکہ جوچاہےکرے جس

 کوچاہےدے جسےچاہےنہ دے

تووہ داتاہےکہ دینےکیلئے

درتری رحمت کےہردم ہےکھلے

تیرے درپرہاتھ پھیلاتاہےجو

پاہی لیتاہےوہ ہرمقصودکو

ہرگھڑی دینےکوتوتیار ہے

جونہ مانگےاس سےتوبیزارہے

ہرطرف سے ہوکہ ہم خواروتباہ

آپڑےاب تیرےدرپریاالہ

گرچہ یارب ہم سراپا ہیں  برے

اب تولیکن آپڑےدرپرترے

تو غنی ہے اور ہم  ہیں بےنوا

کون پوچھےگاہمیں تیرےسوا

ہےتوہی حاجت روائے دوجہاں

ہم تیرا در چھوڑکرجا  ئیں کہاں

صدقہ اپنی عزت واجلال کا

صدقہ پیغمبرکاانکی آل کا

اپنی رحمت ہم پہ اب مبذول کر

یہ مناجات اوردعامقبول کر

 

উচ্চারণ

আয় খোদায়ে পাকে রহমানু রাহীম

ক্বাযিয়ে হাজা-তো ওয়াহহাবো কারীম।

আয় ইলা হাল আলামী আয় বে-নিয়ায

দ্বীনো দুনিয়া মেঁ হামারে কারে সায।

হাম গুনাহ্গার আওর তু গাফ্ফার হায়

হাম ভরে আইবূঁসে তু সাত্তার হায়।

তু ওহ ক্বদের হায় কে জো চাহে করে

জিসকো চাহে দে জিসে চাহে না দে।

তু ওহ দাতা হায় কে দেনে কে লিয়ে

দর তেরী রহমাত কে হারদম হেঁ খুলে।

তেরে দর পর হাত ফেহলাতা হায় জো

পাহি লেতা হায় ওহ হার মাকসূদ কো।

হার ঘড়ী দেনে কো তু ত্বইয়ার হায়

জো না মাঙ্গে উসসে তু বেযার হায়।

হার তরফ সে হো কে হাম খারো তাবাহ

আ পড়ে আব তেরে দর পর ইয়া ইলাহ।

গার চে ইয়া রব হাম সারা পা হেঁ বুরে

আব তু লেকিন আ পাড়ে দর পর তেরে।

তু গনী হায় আওর হাম হেঁ বে নেওয়া,

কোন পোছে গা হামে তেরে সেওয়া।

হায় তুহি হাজাত রাওয়ায়ে দো জাহাঁ,

হাম তেরা দার ছোড় কর জায়েঁ কাহাঁ।

ছদক্বা আপনি ইয্যাতো ইজলাল কা,

ছদক্বা পয়গম্বরকা উনকী আল কা।

আপনি রহমাত হাম পে আব মাবজুল কর,

ই-য়ে মুনাজাত আওর দু‘আ মাকবুল কর।

অনুবাদ

হে পবিত্র আল্লাহ পরম অসীম দয়াবান,

সকল হাজত পূরণকারী বড়ই দাতা মেহেরবান।

সব জগতের মা‘বূদ, হে তুমি বেনিয়ায,

দীন ও দুনিয়ায় পূরণ করো সকল কাজ।

আমরা গুনাহগার তুমি যে গাফ্ফার,

লুকিয়ে রাখ সকল দোষ তুমি যে সাত্তার।

তুমি বড় শক্তিশালী যাহা ইচ্ছা তাহাই করো,

যাকে ইচ্ছা দান করো যাকে ইচ্ছা মাহরূম করো।

দেওয়ার জন্য তৈরি আছ তুমি তো দাতা,

সর্বদা যে খোলা আছে তোমার রহমতেরি দরোজা।

তোমার কাছে হাত দু’খানি উঠাইবে যে,

যাহাই আশা সকল কিছু পেয়ে যাইবে সে।

দেওয়ার জন্য তৈরি আছো সর্বসময়,

তাহার উপর নারাজ হও, যে না চায়।

সর্বদিক থেকে আমরা অপদস্থ ও ধ্বংস হচ্ছি,

ওগো আল্লাহ তোমার দরবারে আমরা এখন এসেছি।

মাওলা ওগো যদিও মোদের পাপে শরীর ভরা,

এখন তো আসিয়াছি তোমার নিকট কি আর যাইবে করা।

জানি তুমি বড় গনী আমরা সবাই অসহায়,

কে নিবে খবর মোদের তুমি ছাড়া কেহই নাই।

দোজাহানের সকল হাজত তুমি পূরণকারী,

কোথায় যাইবো আমরা তোমার দরবার ছাড়ি।

কোরবান আমরা তোমার প্রতি তুমি মহিয়ান গরিয়ান,

কোরবান হবো নবীর প্রতি আরো তার প্রিয়জন।

দয়া করুন চাই যে আরো রহমতেরি ছায়া,

কবুল করুন এই মুনাজাত সকলেরই দু‘আ।