উলামায়ে কেরামের রচিত দুরূদ শরীফ

১ নং দুরূদ:

اَلصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ

অর্থ: রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর।

২ নং দুরূদ:

صَلَّى اللهُ عَلَى النَّبِىِّ الْاُمِّىِّ

অর্থ: আল্লাহ তা‘আলা উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন।

৩ নং দুরূদ:

صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

অর্থ: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তাঁর উপর আল্লাহর করুণা ও শান্তি বর্ষিত হোক।

৪ নং দুরূদ:    

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدِنِ النَّبِيِّ الْاُمِّـيِّ وَعَلٰى اٰلِه وَاَصَحَابِه وَبَارِكْ وَسَلِّمْ

অর্থ: হে আল্লাহ! আমাদের সর্দার উম্মি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবারবর্গের উপর এবং তাঁর সাথীবর্গের উপর রহমত, বরকত ও শান্তি বর্ষণ করো।

৫ নং দুরূদ

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَنَبِيِّنَا وَشَفِيْعِنَا وَحَبِيْبِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِه وَاَصْحَابِه وَبَارِكْ وَسَلِّمْ

অর্থ: হে আল্লাহ! তুমি আমাদের সর্দার, আমাদের নবী, আমাদের সুপারিশকারী, আমাদের প্রিয় ব্যক্তিত্ব এবং আমাদের মহান নেতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তাঁর পরিবারবর্গ ও তাঁর সাথীবর্গের উপর রহমত, বরকত ও শান্তি বর্ষণ করো।

৬ নং দুরূদ: (দুরূদে তুনাজ্জীনা যা কঠিন বিপদের সময় পড়া হয়)

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تُنَجِّيْنَا بِهَا مِنْ جَمِيْعِ الْاَهْوَالِ وَالْاٰفَاتِ وَتَقْضِيْ لَنَا بِهَا جَمِيْعَ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّئَاتِ وَتَرْفَعُنَا بِـهَا عِنْدَكَ اَعْلَى الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِـهَا اَقْصَى الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِيْ الْحَيَاةِ وَبَعْدَ الْمَمَاتِ

অর্থ: হে আল্লাহ! আমাদের সর্দার হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এমন রহমত বর্ষণ করো যার মাধ্যমে তুমি আমাদেরকে সর্বপ্রকার ভয়-ভীতি ও বিপদাপদ থেকে মুক্তি দান করবে এবং যার মাধ্যমে তুমি আমাদের সকল প্রকার প্রয়োজন পূরণ করবে। যার মাধ্যমে আমাদেরকে যাবতীয় পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করবে এবং আমাদেরকে তোমার নিকট সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করবে। যার মাধ্যমে তুমি আমাদেরকে ইহকালে ও মৃত্যু পরবর্তী জীবনে সর্বপ্রকার কল্যাণের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে।(ইন্তেখাবুল আউয়ালী ওয়াশ শুয়ূখিল আখইয়ার)