Malfuzat
100%
হারদুঈ মাদরাসার পরিষ্কার-পরিচ্ছন্নতা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, জনৈক অমুসলিম ডাক্তার হারদুঈ মাদরাসার পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে প্রশংসা করে বললেন, এমনটি কোথাও দেখিনি।
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব একবার কোন এক মাদরাসায় গেলেন, সেখানে চার তলা বিল্ডিং, পাকা মসজিদ কিন্তু পেশাবের গন্ধ আসছিল। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, হারদুঈতে কিছু স্থানে রাস্তার পাশে পেশাব খানা আছে কিন্তু সেখানেও দুর্গন্ধ আসে না। কেননা প্রতিদিন সেখানে দু বার পানি ঢালা হয়।