সফরে জামা‘আত তরক

মুফতী মনসূরুল হক সাহেবOctober 19, 2023নামায

অনেকে সফরে জামা‘আতকে ওয়াজিব মনে করে না। হযরত বোম্বাই এর এক ঘটনা শুনান-কিছু কিছু সাথী জামা‘আতের ব্যাপারে অলসতা করছিল। হযরত তাদেরকে জামা‘আতে শরীক হওয়ার নির্দেশ দিলেন। এরপর মাসআলা বয়ান করে বললেন যে, জামা‘আত তরকের জন্য সফর কোন ওযর না। ফাতাওয়ায়ে শামীতে লেখা আছে- সফর জামা‘আত তরক করার ওযর হিসাবে গণ্য নয়। (রুদ্দুল মুহতার-১/৫৫৪)