Malfuzat
100%

রাজনীতি ছাত্রদের ইলম অর্জনের প্রতিবন্ধক

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ছাত্রদের জন্য রাজনীতি, ইলম অন্বেষনে বড় অন্তরায়। ছাত্র অবস্থায়ই ইলমের গভির পান্ডিত্ব অর্জন করতে হবে। সেজন্য চাই একাগ্রতার সাথে মুতালাআ। কিন্তু ছাত্ররা যদি পড়ালেখা ছেড়ে আন্দোলনে নেমে যায়, তাহলে তার ঘর সামলাতে লোক ভাড়া করে আনতে হবে। বর্তমানে লালবাগ মাদরাসার ছাত্ররা আন্দোলন করে সারাদেশ থেকে ভূত তাড়ায়। কিন্তু যখন তাদের ঘরে আহলে হাদীস ঢুকে ফেৎনা করছে তখন তাদের নিকট এই ভূত তাড়ানোর পুজি নেই। এখন তাদের ঘর সামলাতে মুহাম্মদপুর থেকে আমাকে যেতে হচ্ছে। এটাই হল রাজনীতির পরিণাম।