দাড়িবিহীন বালক

মুফতী মনসূরুল হক সাহেবOctober 19, 2023বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, হযরত থানভী রহ. এর কামরায় দাড়িবিহীন বালকের প্রবেশের অনুমতি ছিল না। একবার কোন এক শিক্ষক স্বীয় দরখাস্ত দিয়ে কোন এক বালককে হযরত থানভীর কামরায় পাঠালেন। হযরত থানভী রহ. বালককে দেখে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন এবং ঐ শিক্ষককে চরমভাবে তিরষ্কার করলেন। কেননা সুশ্রী বালকের সাথে একাকী থাকা এটাও হারাম।