Malfuzat
100%
আল্লাহ ওয়ালাদের সুহবত
অনেকে বলেন যে, মেয়েদের দেখলে আমাদের দৃষ্টি নত হয় না। জবাবে আমি বলি- আচ্ছা মেয়ের ভাই বা পিতার সামনে দৃষ্টির অবস্থা কি রকম হয়? তখন তারা বলে, সে সময় তো দৃষ্টি নত হয়ে যায়। তখন আমি বলি- ‘ভাই ও পিতার ভয়ে নত হবে আর আল্লাহ তা‘আলার ভয়ে নত হবে না। -এটা কেমন কথা?’ সুতরাং আল্লাহ ওয়ালাদের সুহবতে থেকে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে।