Malfuzat
100%

এনজিওদের জুলুম

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বড়শি দিয়ে মাছ ধরতে গেলে মাছ যখন বড়শির আদার মুখে নেয়, তখন বড়শিওয়ালা একটু ঢিল দেয় তারপর হঠাৎ জোরে এক টান দেয় আর ওমনি মাছ বড়শিতে আটকে যায়। ঠিক তেমনি এনজিওরা প্রথমে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে লোন বা ঋণ দেয়। আগের লোন বা ঋণ ফেরত দিতে না পারলে আবার লোন বা ঋণ দেয়। এভাবে বড়শিওয়ালার ঢিল দেয়ার মতই পাবলিককে লোন বা ঋণ দেয়। তারপর বড়শিওয়ালার হঠাৎ জোরে টান দেয়ার মত সমস্ত লোন বা ঋণ ফেরত দিতে বলে। যখন সে অপারগ হয়ে যায় তখন তার বাড়ি ঘর সব নিয়ে নিতে চায়। যদি বেচারা কাকুতি মিনতি করে তখন তাকে খ্রিষ্টান হতে বলে। এভাবে অনেক মুসলমান এনজিওদের জুলুমের শিকার হয়ে খ্রিষ্টান হয়ে যাচ্ছে।