খারাপ কথার উৎস

মুফতী মনসূরুল হক সাহেবDecember 5, 2022লেনদেন কামাই রোজগার, বান্দার হক, আত্মশুদ্ধি

একবার এক ভাই হযরতওয়ালাকে বললো হযরতওয়ালা আমাদের মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় কিছু লোকের কিতাব পড়ে, কথা শুনে। কারণ তারা তাদের কিতাবে বয়ানে আলেম উলামাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আলেম উলামাদের ভুল হওয়াটা তো স্বাভাবিক। যদি আলেম উলামাদের কোন ভুল হয়ে থাকে তাহলে ভদ্র ভাষায় বলতে পারে। হযরতওয়ালা শুধু এতটুকু বললেনঃ যে যা খাবে তার মুখ থেকে ঐ জিনিসেরই গন্ধ পাওয়া যায়। ভালো খেলে ভালো আর খারাপ খেলে খারাপ জিনিসের গন্ধতো বের হবেই।