বোরকার উদ্দ্যেশই নষ্ট হচ্ছে

মুফতী মনসূরুল হক সাহেবDecember 6, 2022অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মহিলাদের বোরকার উদ্দেশ্যই হলো আত্মরক্ষা। বোরকা হবে সাদামাঠা। কোন আকর্ষনীয় রং বা কারুকার্য থাকবে না। এলো-মেলো কুচকে যাওয়া ইস্ত্রি বিহীন। যেন কোন বখাটে দেখলেই মনে করে ভূত-পেতনী হেটে যাচ্ছে। দেখে যেন কোন আকর্ষন না আসে। এটাই হলো শরী‘আতের বিধান। কিন্তু বর্তমানে বোরকা হচ্ছে আকর্ষন বৃদ্ধির জন্য, টাইটফিট, শরীরের সব অবয়ব ফুটে উঠে। আর যুবকদের দৃষ্টি বেশি নিবদ্ধ হয়। ফলে বোরকার যে আসল উদ্দেশ্য ছিল তাই নষ্ট হয়ে গেল।