Malfuzat
100%
পৃথক থাকাই উত্তম
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সন্তানের উচিৎ বিবাহের পর কিছুদিন পিতা-মাতার সঙ্গে থেকে তাদের খিদমত করা, তারপর নিজের পরিবার নিয়ে পৃথক হওয়া। তাহলে আর পরিবারে ঝগড়া বিবাদ থাকবে না। তবে পৃথক হওয়ার অর্থ এটা না যে পিতা-মাতাকে ভুলে যাবে। বরং তাদের যথাসাধ্য খিদমত করবে। তারা কোন বিপদ-আপদে থাকলে তাদের উদ্ধার করবে। সময় সময় হাদিয়া পাঠাবে। পৃথক থেকে ঝগড়া-বিবাদ মুক্ত ভাবে পিতা-মাতা, আত্মীয় স্বজনের হক্ব আদায় করাই শ্রেয়। এক সঙ্গে থেকে বিবাদ করার চেয়ে।