৪০০. গাফলত ভয়ঙ্কর রোগ

মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব (ঢালকানগর)October 6, 2024আত্মশুদ্ধি

বেফিকির না থাকা এবং গাফিল না থাকা। হাকীমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহ. বলতেন, গাফলত বড় কঠিন বিমারী। অসংখ্য বিমারীর মূল এটা। অসংখ্য অন্যায়-অপরাধের মূল উৎস হল গাফলত। বেখেয়াল হয় মানুষ, অসচেতন হয়, এর কারণে ভুলের উপর ভুল হতে থাকে, অন্যায়ের উপর অন্যায় হতে থাকে। যিন্দেগীকে কামিয়াব বানানোর জন্য আল্লাহর মহব্বতের এই পথে সচেতন থাকা জরুরী।

গুনাহ থেকে মুক্ত থাকা যেমন জরুরী গাফলত থেকে মুক্ত থাকাও জরুরী।

এত বড় আসমান জমিন, বড় বড় বাঘ-সিংহ-হাতি, বিশাল বড় সাগর এবং এত বড় পাহাড়-পর্বত যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ কত বড়! কত বড় কুদরতওয়ালা, কত বড় ক্ষমতাওয়ালা! সেই আল্লাহ যখন কাল কেয়ামতে বলবেন, রাজত্ব আজ কার? তখন কি অবস্থা হবে!