ইসলামী ব্যাংক

মুফতী মনসূরুল হক সাহেবDecember 6, 2022বিবিধ, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শরী‘আত মনে করে এবং সাওয়াবের আশায়, শরী‘আত এবং সুন্নতের খেলাফ যা করা হয় তাকে বিদ‘আত বলে। ইসলামের নাম ব্যবহার করছে যে ব্যাংকগুলো এ সবই বিদ‘আত। মুসলমানরা-তো সাধারণ ব্যাংকগুলোর সুদকে, সুদ-ই মনে করে আর তাই অনেকে অনুতপ্ত হয়, তওবা ইস্তেগফার করে। কিন্তু ইসলামী নামধারী ব্যাংগুলোর সুদকে কেউ সুদ মনে করে না। আর তাই তারা অনুতপ্ত হয় না আর তাওবা ইস্তেগফারও করে না। বিদ‘আত কবীরা গুনাহ থেকেও ভয়ংকর। বিদ‘আতী কাজে লিপ্ত যারা তাদের তাওবা নসীব হয় না।