Malfuzat
100%
নফসের ধোঁকা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, হযরত থানভী রহ. সফরের সময় প্রচণ্ড গরমেও রেলগাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেন না। কেননা পার্শ্ববর্তী অন্য রেলগাড়িতে যদি কোন মহিলা বাইরের দিকে তাকিয়ে থাকে এবং তার উপর নজর পড়ে যায় এবং তার থেকে দৃষ্টি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, তার চেয়ে বেশী বাঁচতে হবে নফসের ধোঁকা থেকে; কেননা ঐ নফসইতো ইবলীসকে শয়তান বানিয়েছিল।