Malfuzat
100%
মসজিদে ফরাশ বিছানো
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব বলেন, কলিকাতায় দেখেছি, বাংলাদেশেও দেখছি যে, মসজিদে ফরাশ বিছানো হয় না। অথচ হাদীসে ইরশাদ হয়েছে-দুর্বলদের প্রতি খেয়াল রেখে ক্বেরাত পড়বে যেন তাদের কষ্ট না হয়। কাজেই দুর্বলদের প্রতি খেয়াল রেখে ফরাশ বিছানো উচিৎ যাতে তাদের কষ্ট না হয়। তবে পুরা মসজিদ ফরাশ বিছানো সম্ভব না হলে শুধু বৃদ্ধদের জন্য পৃথক করে বিছানো উচিৎ।