Malfuzat
100%

মাসআলা জানার সওয়াব

হাদীস শরীফে আছে যে, একটা মাসআলা জানার সওয়াব একশত রাক‘আত নফল নামাযের সমান। এর হাকীকত ঐ সময় বুঝে আসবে, যখন কেউ কা’বা শরীফের ‘তাওয়াফে যিয়ারত’ ছাড়া নিজ দেশে ফিরে আসবে। কেননা, এ অবস্থায় পুনরায় ফিরে গিয়ে বাইতুল্লাহর ‘তাওয়াফে যিয়ারত’ এর কাযা আদায় না করা পর্যন্ত তার স্ত্রী তার জন্যে হালাল হবে না। এবং বিলম্বে তাওয়াফে যিয়ারতের জন্যে পৃথক জরিমানা দিতে হবে।