Malfuzat
100%
দীনের সুরতে দুনিয়া উপার্জন হারাম
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অনেকে দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে দীনের সুরত অবলম্বন করে। দীনের সুরতে দুনিয়া উপার্জন করা হারাম। দুনিয়া, দুনিয়ার সুরতে উপার্জন করতে হবে। আল্লাহওয়ালাদের বেশভূষা ধারন করে দুনিয়াতে হাদিয়া তোহ্ফা লাভ হবে। কিন্তু আখেরাত বরবাদ হবে। আলিয়া মাদরাসায় পড়ে যে দীন শিখে তা কি দীনের উদ্দেশ্যে শিখে, না চাকুরির জন্য শিখে ? যদি চাকুরির জন্য দুনিয়া উপার্জন করতে হয় তাহলে দীনের নামে কেন? স্কুল কলেজ থেকে শিখো! তাদের উদ্দেশ্যই হলো দুনিয়া উপার্জন। আবার তাদের বেশভূষাও দুনিয়ার।