যোগ্য হলে আল্লাহ ইসলামী হুকুমত দিবেন

মুফতী মনসূরুল হক সাহেবFebruary 25, 2025উলামা তোলাবা, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

চা-পাতা তার ফুয়ূয ও বারাকাত পানিকে দিতে চায়। কিন্তু শর্ত হলো, পানির মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটি হলো, পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ গরম হতে হবে। যদি পানি ঐ পরিমাণ গরম হতে পারে তাহলে চা-পাতা তার ফুয়ূয ও বারাকাত পানিকে দেয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ইসলামী খেলাফত দিবেন বলেছেন। কিন্তু এর জন্য আল্লাহ তা‘আলা ঈমান-আমলের মেহনত করে যোগ্য হতে বলেছেন। আমরা যখন আল্লাহর নজরে যোগ্য হবো তখন আল্লাহ আমাদেরকে ইসলামী খেলাফত দান করবেন। কিন্তু যোগ্য না হলেও ঈমান-আমলের মেহনতের কারণে আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সাওয়াব দান করবেন।