Malfuzat
100%
ব্যাংকে চাকুরী হওয়া দুর্ভাগ্যের বিষয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ব্যাংকে চাকুরী হওয়া বড় দুর্ভাগ্যের বিষয়। এর এক টাকাও হালাল হয়না। পুরাটাই হারাম। চাই সে যে পোষ্টেই হোক। দুর্ভাগ্যবশত যদি কারো ব্যংকে চাকুরী হয়, তাহলে তা গোপন রাখতে হবে। এটা নিয়ে গর্বের কিছু নেই। একজনের কারণে পরিবারের সকলে হারাম খোর হবে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তাদের কোন ইবাদত কবুল হবে না। তাই এখান থেকে বের হওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না কাটি করবে। আর হালাল রুজির সন্ধান করতে থাকবে। হালাল রুজির ব্যবস্থা হওয়ার সাথে সাথে ব্যাংকের চাকুরী ছেড়ে দিতে হবে। কিন্তু এখন মানুষ না বুঝে আজীবন হারাম খোর হওয়ার জন্য ঘুষ দিয়ে ব্যাংকে চাকুরী নিচ্ছে।