তা‘লীম (শিক্ষা) তাযকিয়া (আত্মশুদ্ধি) ও তাবলীগ

মুফতী মনসূরুল হক সাহেবOctober 15, 2023দাওয়াত ও তাবলীগ

তাবলীগ জামা‘আতের প্রতিষ্ঠা যেহেতু একজন আলিমে রব্বানীর হাতে হয়েছে, তাই মাদরাসার উপকারিতা ও মাদরাসা প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই স্বীকার করতে হবে। তাছাড়া তিনি একজন বুযুর্গের দ্বারা আত্মার চিকিৎসা করিয়েছেন বিধায় খানকাহ’র উপকারিতা ও প্রতিষ্ঠার বিষয়টিও অস্বীকার করার উপায় নেই। আর যদি কোন গায়রে আলিমের দ্বারা এই জামা‘আতের প্রতিষ্ঠা হতো, তাহলে এতদিনে এই জামা‘আতের মধ্যে অনেক গোমরাহী ঢুকে পড়তো। সুতরাং তা‘লীম (শিক্ষা) তাযকিয়া (আত্মশুদ্ধি) ও তাবলীগ- দ্বীনের এই তিন শাখার প্রত্যেককেই একে অন্যের সাহায্যকারী ও বন্ধু ভাবা উচিত। যেমন ডাক ঘরে কেউ সীল লাগায়, কেউ রেজিষ্ট্রি করে, কেউ চিঠি বণ্টন করে, কেউ আবার পার্সেল করে। কিন্তু কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। একজন অন্য জনকে তার সহযোগী ভাবে।