নেক কাজে জবরদস্তি নেই এ কথার অর্থ

মুফতী মনসূরুল হক সাহেবDecember 6, 2022অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সমাজে প্রচলিত আছে নেক কাজে কোন জবরদস্তি নেই। অনেকেই এ কথার মর্ম বুঝতে পারে না। তারা মনে করে জোর জবরদস্তি করে নেক কাজ করানো যাবে না। আসল অর্থ হলো, জোর জবরদস্তি করে নেক কাজ করালে তা শরী‘আতে জবরদস্তি হিসাবে বিবেচিত হবে না। বুখারী শরীফের হাদীসে আছে, তোমাদেরকে শ্রেষ্ট উম্মত বানানোর কারণ হলো, তোমরা যারা জান্নাতে যেতে রাজি নেই তাদেরকে শিকলে বেঁধে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ যারা যুদ্ধ বন্ধি হয়ে মুসলমানদের হাতে আসে তাদের মধ্য হতে যারা ইসলাম গ্রহণ করে তারা এই হাদীসের অন্তর্ভুক্ত। শিকলে বেঁধে আনার ফলেই তারা মুসলমান হয়েছে। কিন্তু এখন এ কথা বলা হবে না যে, তোমাকে জোর করে মুসলমান বানানো হয়েছে বিধায় তোমার কোন মূল্য নেই। বরং তোমার প্রতি এ জোর জবরদস্তি শরী‘আতে কোন বিবেচিত বিষয় না।