মরিবার পরিকল্পনা

মুফতী মনসূরুল হক সাহেবNovember 25, 2022বিবাহ তালাক

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বিবাহের পর লোকেরা সন্তান নিতে চায় না। জন্ম নিয়ন্ত্রনের অনেক পন্থা অবলম্বন করে। যদি শরী‘আত সম্মত কোন অপারগতা না থাকে তাহলে জন্ম নিয়ন্ত্রন হারাম। কিন্তু সবাই পরিবার-পরিকল্পানার ধোকায় পড়ে আছে। পরিবার-পরিকল্পনা মুলত মরিবার পরিকল্পনা। যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন খেদমত করার কাউকে খুজে পায় না। আর যদি সন্তানই ছিলো একটি কোন কারণে মারা গিয়েছে তাহলে আর দিশা খুঁজে পায়না। তখন হাঁড়ে হাঁড়ে টের পায় যে মরিবার পরিকল্পনার ফাঁদে পড়েছিল। কিন্তু এখন হাজারো বুঝালে বুঝতে রাজি হয় না।