Malfuzat
100%

দ্বীন শেখার ব্যাপারে আগ্রহ

প্রাথমিক যুগে দ্বীন শেখার ব্যাপারে মানুষের কি রকম আগ্রহ ছিল এ ঘটনা থেকেই তার প্রমাণ পাওয়া যায়-হযরত উমর রা. এর যামানায় এক ব্যক্তি সুদূর দামেস্ক থেকে মদীনা শরীফে এসে হাযির হন শুধু সুন্নাত তরীকায় আত্যাহিয়্যাতু শেখার জন্যও হযরত উমর রা. তার এ জযবা দেখে কাঁদতে শুরু করেন এবং বলেন- আল্লাহু আকবার, কি রকম আগ্রহ! জান্নাতবাসীর নমুনা বলেই প্রতীয়মান হচ্ছে!’