নামাযের সময় শুরু হওয়ার আগে আজান দিলে নামাজের হুকুম
Question
নামাযের সময় শুরু হওয়ার আগে আজান দিলে নামাজের হুকুম কী ?
Answer
আগে আজান দিয়ে দিলে, সময় হবার পর আবার আজান দিতে হবে। সময় হবার পর আবার আজান না দিয়ে নামায পড়লে নামায খেলাফে সুন্নত হবে।
বাকি নামাযের ফরজিয়্যাত আদায় হয়ে যাবে। তবে আজান না দেয়ায় সুন্নতটি তরক হবে।
عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْجِعَ
হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় হযরত বেলাল রাঃ একদা ফজরের সময় হবার আগেই আজান দিলেন। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় আজান দিতে আদেশ করলেন। [সুনানে আবূ দাউদ, হাদীস নং-৫৩২, তাহাবী শরীফ, হাদীস নং-৮৬৪, সুনানে দারাকুতনী, হাদীস নং-৯৫৪]
(وَإِنْأَذَّنَقَبْلَدُخُولِالْوَقْتِلَمْيُجْزِهِوَيُعِيدُهُفِيالْوَقْتِ) لِأَنَّالْمَقْصُودَمِنْالْأَذَانِإعْلَامُالنَّاسِبِدُخُولِالْوَقْتِفَقَبْلَالْوَقْتِيَكُونُتَجْهِيلًالَاإعْلَامًاوَلِأَنَّالْمُؤَذِّنَمُؤْتَمَنٌقَالَ ; صَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَ «الْإِمَامُضَامِنٌوَالْمُؤَذِّنُمُؤْتَمَنٌاللَّهُمَّأَرْشِدْالْأَئِمَّةَوَاغْفِرْلِلْمُؤَذِّنِينَ» وَفِيالْأَذَانِقَبْلَالْوَقْتِإظْهَارُالْخِيَانَةِفِيمَاائْتُمِنَفِيهِوَلَوْجَازَالْأَذَانُقَبْلَالْوَقْتِلَأَذَّنَعِنْدَالصُّبْحِخَمْسَمَرَّاتٍلِخَمْسِصَلَوَاتٍوَذَلِكَلَايُجَوِّزُهُأَحَدٌ (المبسوطللسرخسى-1/134)