আহলে হাদিস
Question
লা-মাযহাবীগণ তো অনেক সহিহ হাদীসকে অস্বীকার করে থাকে। তাহলে কি কাদের মুসলমান বলা যাবে ?
Answer
হাদীসটি যদি মুতাওয়াতির পর্যায়ের হয়, তাহলে সেই হাদীস অস্বিকারকারী কাফির হবে। আর যদি হাদীসটি সেই পর্যায়ের না হয়, বরং জঈফ বা মতভেদপূর্ণ হয়, তাহলে উক্ত হাদীস অস্বিকার করার কারণে বা আমল ছেড়ে দেবার কারণে কাউকে কাফির বলা যাবে না।
সুতরাং আহলে হাদীস মতাদর্শীদের আমভাবে কাফির বলার কোন সুযোগ নেই। কারণ, তারা যদি কোন হাদীসকে তাদের মতে দুর্বল বা আমলযোগ্য নয় মনে করে পরিত্যাগ করে, তাহলে তাদেরকে হাদীস অস্বিকারকারী বলা যাবে না। বরং সর্বোচ্চ হাদীস বর্জনকারী, পথভ্রষ্ট, গোনাহগার বলা যায়।
হ্যাঁ, যদি কোন মুতাওয়াতির হাদীসকে তারা অস্বিকার করে, তাহলে তারা কাফির।
কিন্তু কোন আহলে হাদীস মতাদর্শী ব্যক্তিকে শনাক্ত করতে পারলে কেবল তার ক্ষেত্রেই এ কাফির হবার ঘোষণা দেয়া যাবে, নতুবা আমভাবে আহলে হাদীস হলেই তাকে কাফির বলা যাবে না।
وَمَنْ أَنْكَرَ الْمُتَوَاتِرَ فَقَدْ كَفَرَ، وَمَنْ أَنْكَرَ الْمَشْهُورَ يَكْفُرُ عِنْدَ الْبَعْضِ، وَقَالَ عِيسَى بْنُ أَبَانَ: يُضَلَّلُ وَلَا يُكَفَّرُ، وَهُوَ الصَّحِيحُ وَمَنْ أَنْكَرَ خَبَرَ الْوَاحِدِ لَا يَكْفُرُ غَيْرَ أَنَّهُ يَأْثَمُ بِتَرْكِ الْقَبُولِ هَكَذَا فِي الظَّهِيرِيَّةِ. (الفتاوى الهندية، كتاب السير، الباب التاسع فى أحكام المرتدين، موجبات الكفر انواع، قديم-2/265، جديد-2/277، رد المحتار-6/357، 356)