১২ই রবিউল আউয়ালে উৎসব করা
Question
১২ই রবিউল আউয়ালে যে জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী নামে অনুষ্ঠান করা হয়, মিছিল ইত্যাদি করা হয় শরী‘আতের দৃষ্টিতে তার হুকুম কি?
Answer
১২ই রবিউল আউয়ালে জশনে জুলূছে ঈদে মীলাদুন্নবী নামে যে প্রচুর অর্থ ব্যয় করা হয়, দামী দামী ব্যানার তৈরী করা হয়, কয়েকদিন যাবত বিভিন্ন প্রোগ্রামসহ বর্ণাঢ্য মিছিল বের করা হয, কুরআন ও হাদীসে এর কোন মূল বা ভিত্তি খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে যেই তিন যুগকে (সাহাবা, তাবেয়ীন, তাবে তাবেয়ীন) খাইরুল কুরুন বা সর্বোত্তম যামানা বলে অভিহিত করা হয়েছে, সেই তিন যুগে এর কোন অস্তিত্বই ছিল না। বরং এগুলো বহু পরে ৬০৪ হিজরীতে আবিস্কৃত হয়েছে। সুলতান আবূ সাঈদ মুযাফফার ও আবূ খাত্তাব ইবনে দেহইয়া এর উদ্ভাবক ছিলেন। কোন কোন ঐতিহাসিক এ ব্যক্তিদ্বয়কে ফাসিক, কায্যাব ও মিথ্যাশ্রয়ী বলে উল্লেখ করেছেন। তাদের উদ্ভাবিত এ প্রথা শরী‘আতের দৃষ্টিতে বিদ‘আত ও নাজায়িয কাজ।
[প্রমাণ: কিপায়াতুল মুফ্তী ১:১৪৫# ইখতিলাফে উম্মত ও সীরাতে মুস্তাকীম ৯০-১২৯ # মিশকাত ২৭ পৃঃ # ওফায়াতুল আয়ান ৪:১১৭ পৃঃ]