কুরবানী

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 20, 2026কুরবানী ও আক্বিকা

Question

সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২০৭”। এখানে প্রশ্ন হলো যে এখানে সহীহ হবে না বলতে কী বোঝানো হচ্ছে ? কুরবানী কী তাহলে বাতিল হবে ?

Answer

সহীহ হবে না, বলতে উদ্দেশ্য হল, কুরবানীই হবে না। কুরবানীটি বাতিল হয়ে যাবে।

মাসআলাটি বুঝে নিন- একটি গরু বা মহিষে সাত জন ভাগে কুরবানী দিতে পারে। অর্থাৎ প্রতি একজনের ভাগে সাত ভাগের একটি পূর্ণাঙ্গ ভাগ থাকতে হবে।

যদি কারো ভাগে পূর্ণ এক ভাগ না হয়ে এক ভাগের অর্ধেক হয় বা কম হয়, তাহলে কুরবানীটি শুদ্ধ হবে না।

যেমন আটজন মিলে কুরবানী দিল। তাহলে কারো ভাগেই এক সপ্তাংশ পূর্ণ নয়। তাই কুরবানীটি বাতিল হয়ে যাবে। কুরবানী শুদ্ধ হতে হলে গরু মহিষে সবার ভাগেই একটি ভাগ তথা এক সপ্তমাংশ পূর্ণ থাকতে হবে।

عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهِلِّينَ بِالْحَجِّ: «فَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْتَرِكَ فِي الْإِبِلِ وَالْبَقَرِ، كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ

জাবির রাঃ থেকে বর্ণিত। তিনি বলেনম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জের ইহরাম বেঁধে রওনা হলাম। অতঃপর তিনি উট ও গরুতে আমাদের মধ্যে সাতজন করে শরীক হবার (ও কুরবানী করার) নির্দেশ দিলেন। [সহীহ মুসলিম, হাদীস নং-১৩১৮, ৩০৪৯]

ولو لأحدهم أقل من سبع لا يجز عن أحد (الدر المختار مع رد المحتار-9/457)