Masail
100%
আযানের পর হাত উঠিয়ে দু‘আ করা
Question
আমাদের গ্রামের লোকেরা আযানের পর হাত উঠিয়ে মুনাজাতের সুরতে দু‘আ পড়ে থাকেন। যারা তদ্রুপ করেন না তাদের প্রতি কটুক্তি করেন। শরী‘আতের দৃষ্টিতে এর ফায়সালা কি?
Answer
আযানের পরে দু‘আ পড়ার ব্যাপারে আসল তরীকা হল-শুধু মুখে দু‘আ পড়বে। মুনাজাতের মত হাত তুলবে না। এটাই উত্তম। তবে যদি কেউ সঠিক মাসআলা না জানার কারণে আযানের দু‘আ পড়ার সময় হাত তুলে তাহলে তার সাথে কঠোরতা করা ঠিক নয়। সহজে নরম কথায় বুঝাতে পারলে বুঝাবে। নচেৎ তার অবস্থার উপর ছেড়ে দিবে।
যারা আযানের দু‘আর মধ্যে হাত না উঠালে তিরষ্কার করে, তারা উত্তমের খেলাপ একটি বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের উচিত এ ধরনের বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা। [প্রমাণঃ মাজমু’আতুল ফাতাওয়া ২:২৪৪ # ইমদাদুল ফাতাওয়া ৪:১৬১ # ফাতাওয়া রহীমিয়া ৩:১৬]