মেয়েদেরকে সালাম দেয়া
Question
গায়রে মাহরাম মেয়েদেরকে সরাসরি বা ফোনে বা চিঠিপত্রে বা কারো মারফত সালাম দেয়া বা তাদের সালামের জবাব দেয়া জায়েয আছে কিনা?
Answer
মুসলমানদের পরস্পরের মাঝে সালাম আদান-প্রদান করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, আদান-প্রদানকারী উভয় পুরুষ হোক বা উভয় মহিলা হোক। মাহরাম পুরুষ মহিলাগণ আপসে সালাম আদান-প্রদান করবে।
কিন্তু যদি গায়রে মাহরাম হয় তাহলে তাদের জন্য সালাম আদান-প্রদান বৈধ হওয়ার জন্য শর্ত হল কোন পক্ষ হতে ফিৎনার আংশকা না থাকা। যদি ফিৎনা হওয়ার আশংকা থাকে তাহলে জায়েয হবে না। আর যদি মহিলা অতি বৃদ্ধা হয় বা ফিৎনার আশংকা না থাকে, তাহলে যেমন সরাসরি সালাম দেয়া জায়েয তেমনিভাবে টেলিফোন ও চিঠিপত্রেও সালাম দেয়া জায়েয হবে। (বুখারী-১:৫৩২, মুসলিম হাদীস নং- ৬২৫৭, তাকমিলাতু ফাতহুল মুলহিম-৫:১৫৮, ফাতাওয়া আলমগীরী-৫:৩২৬, ফাতাওয়া শামী- ৯:৫৩০ (মাকতাবায়ে যাকারিয়া) তাফসীরে মাযহারী-২:৩৬৫)