কুরবানী ওয়াজিব
Question
আমার বাবা ২০১৩ তে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় তিনি ৬ ছেলে ৬ মেয়ে এবং স্ত্রীকে রেখে গেছেন। আমরা ৬ ভাই এক সাথেই থাকি সাথে আমাদের অবিবাহিত ১ বোন ও মা থাকে।
বাবার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের আয় দিয়েই আমরা চলি ৬ ভাইয়ের মধ্যে ৪ ভাই বিবাহিত তাদের ও সন্তান আছে। প্রতিষ্ঠান বাবার ইন্তিকালের পরে যেহেতু কারো নামে কাগজ পত্র করতে হবে। তাই বড় ভাইয়ের নামেই সব কাগজ-পত্র করা।
এখন প্রশ্ন হল যাকাত যখন দেয়া হয় তখন সমস্ত সম্পদ হিসাব করেই দেয়া হয় আর সেই হিসাবে সবার পক্ষ থেকে যাকাত আদায় হয়ে যায়। কিন্তু কোরবানীর ক্ষেত্রে আমরা ১ টা গরু কোরবানি করি এবং ৬ নাম দেই এক নাম নবীজীর নামে দেই এখন এই ৬টা নাম আমাদের ৬ ভাইয়ের দিতে চাইলে আম্মুর হয় না। অবিবাহিত বালেগ বোনের হয় না আবার ভাবিদের নাম হয় না আবার মেয়েদের নাম দিতে গেলে ছেলেদের নাম হয় না এখন আমাদের কি একাধিক গরু কোরবানি করা উচিত? নাকি প্রতিষ্ঠান যেহেতু বড় ভাইয়ের নামে তাই বড় ভাইয়ের কোরবানি ওয়াজীব আর বাকিদের নফল ?
Answer
যেহেতু আপনার যৌথ পরিবার। মূল মালিক এখন বড় ভাই। যদি বড় ভাই ছাড়া অন্য কারো ব্যক্তিগত মালিকানায় নিসাব পরিমাণ টাকা পয়সা না থাকে, তাহলে শুধু আপনার বড় ভাইয়ের উপরই কুরবানী ওয়াজিব। অন্য কারো উপর নয়।
যদি পরিবারের অন্যান্য সদস্যদের ব্যক্তিগত মালিকানায় নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে তাদের জন্য কুরবানীতে আলাদা অংশ রাখতে হবে।
এ হিসেবে আপনার পরিবারে একটি পশুতে কুরবানী হবে? না একাধিক দিতে হবে তা নির্ণয় করে নিন।
فتجب التضحية على حر مسلم مقيم موسر (تنوير الأبصار مع الدر-9/452-453)
الأب وابنه يكتسبان فى صنعة واحدة ولم يكن لهما شيئ فالكسب كله للأب إن كان الإبن فى عياله لكونه معينا له (رد المحتار، كتاب الشركة، مطلب اعتمعا فى دار واحدة واكتسبا-6/502، هندية-2/329)