পরিবারের অনিচ্ছায় বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 9, 2026বিবাহ তালাক

Question

আমি সাইফুল ইসলাম আমার বয়স ২৩। আমি এক মেয়েকে বিয়ে করি বয়স ১৬। আমরা না জানিয়ে বিয়ে করি। পরবর্তীতে পরিবারকে জানাই। আমার পরিবার রাজি হয়। মেয়ের বাবা মেয়ে কে বলে আমার এই বিয়ে মেনে নিলাম। কিন্তু আমাকে বলে মেয়ে দিবে না। আমাকে কোন নোটিশ ছাড়াই আমাদের আলাদা করে দেয়।

আমাদের কি ইসলামী নিয়ম অনুযায়ী কি বিয়ে বিচ্ছেদ হইছে ? না হইলে এর পরিণাম কে ভোগ করবে আমি না পরিবার ?

Answer

আপনার বিয়েটা যদি দুইজন মুসলিম সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল হয়ে থাকে। তাহলে বিয়েটি শরয়ী দৃষ্টিকোণ থেকে সম্পন্ন হয়ে গেছে।

এখন শুধু স্বামী স্ত্রী আলাদা থাকলেই স্ত্রী তালাকপ্রাপ্তা হয় না। মানে বিবাহ বিচ্ছেদ হয়নি।

যেহেতু উক্ত মেয়েকে আপনার স্ত্রী হিসেবে তার পরিবার দিতে চাচ্ছে না। তাই আপনার উচিত তাকে তালাক দিয়ে দেয়া। তালাক না দিলে উক্ত মেয়ে আপনার স্ত্রী হিসেবেই বাকি থাকবে।

فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)

অনুবাদ-বিবাহ সহীহ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ [যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়] এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষি বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষি হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল  বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়। {আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}