Masail
100%

পাক পবিত্রতা

Question

সাহাবায়ে কেরাম আযল করেছেন, এতে বীর্যপাত হবার আগেই পুরুষাঙ্গ বের করে বাইরে বীর্যপাত করা হয়। এক্ষেত্রে বাইরে  বীর্যপাত হলেও স্বামীর জন্য গোসল ফরজ। কিন্তু স্ত্রীর যদি নিজের বীর্যপাত না হয় এবং স্বামীর বীর্যও যদি ভেতরে নির্গত না হয়, তাহলে স্ত্রীর গোসল ফরজ হবে কি না ?

Answer

গোসল ফরজ হবার কারণ শুধু বীর্যপাত নয়। বরং পুরুষাঙ্গ স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশের দ্বারাও উভয়ের উপর গোসল ফরজ হয়।

সুতরাং স্ত্রীর বীর্যপাত না হলেও শুধু পুরুষাঙ্গ ভিতরে প্রবেশের দ্বারাই স্বামী ও স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হয়ে যাবে।

أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْغُسْلُ» وَفِي حَدِيثِ مَطَرٍ وَإِنْ لَمْ يُنْزِلْ

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার স্ত্রীর চার হাত-পায়ের মাঝখানে বসবে এবং তার সাথে মিলবে তখন তাঁর ওপর গোসল ফরয হবে। মাতার এর হাদীসে যদিও বীর্য নির্গত না করে-বাক্যটি অতিরিক্ত রয়েছে। [সহীহ মুসলিম, হাদীস নং-৩৪৮]

عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: إِنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يُجَامِعُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ هَلْ عَلَيْهِمَا الْغُسْلُ؟ وَعَائِشَةُ جَالِسَةٌ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَفْعَلُ ذَلِكَ، أَنَا وَهَذِهِ، ثُمَّ نَغْتَسِلُ»