Masail
100%
এক মসজিদের জায়গা অন্য মসিজদের জন্য দখল করা
Question
এক মসজিদের ওয়াকফকৃত জায়গা অন্য কোন মসজিদের জন্য জোরপূর্বক দখল করে নেয়া জায়েয আছে কি? সমাজে কিছু লোক দলাদলি করে অন্যত্র একটি মসজিদ তৈরী করেছে এবং পুরাতন মসজিদের ওয়াকফকৃত জমি দখল করে নিয়েছে। শরী‘আতেএর হুকুম কি?
Answer
এক মসজিদের ওয়াকফকৃত জমি অন্য মসজিদের জন্য ব্যবহার করা বা জোরপূর্বক দখল করা হারাম ও গুনাহের কাজ। সুতরাং প্রশ্নে বর্ণিত পূর্বোক্ত মসজিদের ওয়াকফকৃত জায়গা নতুন মসজিদের জন্য জোরপূর্বক দখল করা জায়েয হয়নি। বরং মারাত্মক গুনাহ হয়েছে। তাই উক্ত জমি অবশ্যই পূর্বোক্ত মসজিদে ফিরিয়ে দিতে হবে। নতুবা এভাবে মসজিদের খিদমত করে তারা কোন সাওয়াব তো পাবে না বরং গুনাহগার হবে। (প্রমাণঃ ফাতাওয়ায়ে আলমগীরী ২:৪৪৭, ফাতাওয়ায়ে মাহমূদিয়া ১২-২৮১, ইমদাদুল মুফতীন ৭৮৯)