অমুসলিমের জন্য দু‘আ করা

Question

কোন এক হিন্দু লোকের মুসলমান কন্যা তার পিতার রোগ মুক্তির জন্য স্থানীয় মসজিদের ইমাম সাহেবের নিকট মীলাদ পড়ে দু‘আ করতে বললেন। ইমাম সাহেব বলেন, তার মাগফিরাতের জন্য দু‘আ করা যাবে না। তবে হিদায়াতের দু‘আ করা যাবে। ইমাম সাহেব মীলাদ পড়ে দু‘আ করলেন, হে আল্লাহ ! এক সন্তান তার পিতার জন্য দু‘আ চেয়েছেন, তুমি তাকে হেদায়েত কর। এমন দু‘আ করা ইমাম সাহেবের জন্য কি ঠিক হয়েছে? এ ব্যাপারে শরী‘আতের ফায়সালা জানতে চাই।

Answer

বর্ণনা অনুযায়ী আপনাদের স্থানীয় ইমাম সাহেবের জন্য উক্ত মুসলমান মহিলার হিন্দু পিতার হিদায়াতের দু‘আ করা বৈধ হয়েছে। ইমাম সাহেব লোকটির রোগ মুক্তির জন্যও দু‘আ করতে পারতেন। মুসলমানদের জন্য অমুসলিম ব্যক্তিদের হিদায়েতের দু‘আ করাই উচিৎ। শরী‘আত তাদের জন্য ঈমান আনার আগে মাগফিরাতের দু‘আ করার কোন অনুমতি নেই। [মিশকাতঃ ১:১৩৭]